চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় এই আয় ১৩.১ শতাংশ বেশি বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে।
অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে ১.৫১৬ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। যা গত বছরের একই সময়ের ১.৩৫১ বিলিয়ন ডলারের চেয়ে ১২.২ শতাংশ বেশি। এছাড়া শুধু ১৪ অক্টোবর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১১১ মিলিয়ন ডলার।








