জেলেনস্কির পদত্যাগ চাইলেন ইলন মাস্ক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ১:০০ ৮ ভিউ
জেলেনস্কির পদত্যাগ চাইলেন ইলন মাস্ক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে কিয়েভের সংশয় বাড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আহ্বান জানান। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ তোলে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্ক না করে ও যোগাযোগের জন্য ব্যবহৃত মাস্কের স্যাটেলাইট ব্যবস্থায় পরিবর্তন এনে ইউক্রেনের সামরিক পাল্টা ব্যবস্থা দুর্বল করে দেওয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেওয়ার পর এ বিরোধ আরও জোরালো হয়। এরপর জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন কি না এবং জবাবে তিনি সম্মতিসূচক উত্তর দেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ইউক্রেন এসব তথ্য ব্যবহার করে হামলা প্রতিহত করে থাকে, তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করেছেন। আগামী মাসে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প জ্বালানি সরবরাহের সংকট ও পাম্পে জ্বালানির দাম বৃদ্ধির জন্য রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলাকে দায়ী করেছেন। নির্বাচনে জ্বালানির ক্রমবর্ধমান দাম একটি বড় ইস্যু হয়ে উঠেছে। ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ বাসস.

মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আর এভাবেই হত্যাযজ্ঞ চলতে থাকছে এবং জেলেনস্কির বিদায় নেওয়ার সময় এসেছে। জেলেনস্কি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানোর প্রেক্ষিতে কিয়েভের দাবি, এ ব্যবস্থার গতি কমিয়ে দেওয়া হয়েছে। মাস্ক বলেন, এ ব্যবস্থার কোনো বিঘ্ন ঘটে থাকলে তার দায় যুক্তরাষ্ট্র সরকারের এবং তিনি স্টারশিল্ড ও স্টারলিংক ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন স্টারশিল্ডের ওপর নির্ভরশীল এবং এ ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। অন্যদিকে, ইউক্রেন বেসামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংকও ব্যবহার করে, তবে আক্রমণাত্মক অভিযানে এটি ব্যবহারের অনুমতি নেই।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

জেলেনস্কির পদত্যাগ চাইলেন ইলন মাস্ক
0:00 / 0:00
1x
🔒