ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মদিনা অঞ্চলে বৃহস্পতিবার কোনো ধরনের হামলা চালানোর কথা সরাসরি অস্বীকার করেছে। এর কিছুক্ষণ আগেই সৌদি আরব জানিয়েছিল যে, পবিত্র এই নগরীকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি লিখেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে আজ সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে তারা কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের করা দাবি সম্পূর্ণ নির্লজ্জ এবং নির্দ্বিধায় বলা একটি মিথ্যা কথা। হুতিদের পক্ষ থেকে এই হামলার দায় পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে।








