ইউজিসির বড় উদ্যোগ: ৫ বছরে ৩ হাজার শিক্ষক পাবেন পিএইচডি সহায়তা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ৩:০১ ৭ ভিউ
ইউজিসির বড় উদ্যোগ: ৫ বছরে ৩ হাজার শিক্ষক পাবেন পিএইচডি সহায়তা

আগামী পাঁচ বছরে দেশের ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডিধারী শিক্ষক ও দক্ষ গবেষকের ঘাটতি মেটাতে চলতি বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপের সংখ্যা ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী বছর এই ফেলোশিপের সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান।

এদিকে গবেষণার মানোন্নয়নে হিট প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়। সরকারি ও বেসরকারি উভয় খাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন এবং সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যোগ্য উপপ্রকল্প নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, এই প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। গত ৯ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশ নেন।

প্রশিক্ষণ প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে গাজীপুরে একটি উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি এবং ঢাকার বাইরে আরও একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। হিট প্রকল্পের মেয়াদ শেষেও নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের তিন থেকে ছয় মাসের আবাসিক প্রশিক্ষণ দিতে এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ইউজিসির বড় উদ্যোগ: ৫ বছরে ৩ হাজার শিক্ষক পাবেন পিএইচডি সহায়তা
0:00 / 0:00
1x
🔒