সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ১২:৩০ ৯ ভিউ
সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোকবার্তায় রিজভী বলেন, আব্দুল হাই একজন প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে নিজ এলাকাসহ দেশের উন্নয়নে তার অবদান ছিল অপরিসীম এবং সজ্জন হিসেবে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রিজভী। এছাড়া আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক
0:00 / 0:00
1x
🔒