নভেম্বরে গ্রিডে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ২:৩০ ৬ ভিউ
নভেম্বরে গ্রিডে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে এবং দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপির সভাপতিত্বে এই বৈঠকে প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাশিয়ার রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ শুরু নিয়ে সংশ্লিষ্টরা আশাবাদী। আন্তর্জাতিক মানদণ্ড ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তৃতীয় প্রজন্মের এই আধুনিক কেন্দ্রটির প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা সম্প্রসারণ এবং গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান থাকার কথা বলা হয়। এছাড়া স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজন এবং দেশীয় উদ্ভাবন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

নভেম্বরে গ্রিডে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ
0:00 / 0:00
1x
🔒