কাতারের ক্লাব শামালে যোগ দিলেন রিয়াদ মাহরেজ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৯:৩০ ৬ ভিউ
কাতারের ক্লাব শামালে যোগ দিলেন রিয়াদ মাহরেজ

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ (বাসস): আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজ সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি ছেড়ে বিনা ট্রান্সফার ফিতে কাতারের ক্লাব শামালে যোগ দিয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্টার্স লিগের ক্লাবটি। ৩৫ বছর বয়সী মাহরেজ এ বছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। জেদ্দাভিত্তিক ক্লাব আল আহলিতে তিন বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষে এবার নতুন ঠিকানা খুঁজে নিলেন তিনি।

কাতারের ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তার বাম পা ইতিহাস গড়েছে, আর আমাদের উচ্চাকাঙ্খা লিখছে পরবর্তী অধ্যায়। শামালের জার্সিতে রিয়াদ মাহরেজ। ফরাসি পেশাদার ক্লাব লে আভ্রেতে নিজের প্রতিভার জানান দেন মাহরেজ। এরপর ২০১৪ সালে যোগ দেন লেস্টার সিটিতে। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ইংলিশ ক্লাবটির রূপকথার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০১৬ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার মাহরেজ পরে ম্যানচেস্টার সিটিতে খেলেন। সেখানে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর আল আহলিতে যোগ দেন। আল আহলির হয়ে ২০২৫ ও ২০২৬ সালে টানা দুবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপা জয়ে অবদান রাখেন এই উইঙ্গার। ফ্রান্সে জন্ম নেওয়া মাহরেজ আলজেরিয়ার ২০১৯ সালের আফ্রিকান নেশন্স কাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ বছরের বিশ্বকাপেও দলটিকে শেষ ৩২-এ পৌঁছাতে সহায়তা করেন তিনি। আলজেরিয়ার হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচে ৪০ গোল করেছেন মাহরেজ। কাতার স্টার্স লিগে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে শামাল।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

কাতারের ক্লাব শামালে যোগ দিলেন রিয়াদ মাহরেজ
0:00 / 0:00
1x
🔒