ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৯ নভেম্বর। ওই দিন বেলা সাড়ে তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে সংসদ অধিবেশন আহ্বানসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন সংক্ষিপ্ত হয়। চতুর্থ অধিবেশন কত দিন চলবে, তা এখনো ঠিক হয়নি। অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কত দিন চলবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ০৯ নভেম্বর রোজ সোমবার বিকাল ০৩:৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিষ্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করিতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়। এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।
আরও খবর

ইশরাকের পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের

পদত্যাগ নিয়ে ইশরাকের নানা বক্তব্য ও লুকোচুরি

নিজেকে জাহির করতে গিয়ে মন্ত্রিত্ব হারালেন ইশরাক

অস্ত্রকাণ্ডের সাফাই গাইলেন ইশরাক হোসেন

ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাড্ডা হাসপাতালে ভাঙচুর: এমপি আরমানের ৭ দিনের আলটিমেটাম
আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় সংসদ ভবনফাইল ছবি
ফলো করুন
সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

