উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬
৫:৩০ বিকাল
৩৮ ভিউ

আরও খবর

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

সৌদি আরবে ফ্লাইট সংকট, সরাসরি ও ট্রানজিটে স্থগিত ৮২ ফ্লাইট। ভোগান্তিতে ১৩ হাজার ৭১ যাত্রী

সৌদি আরবে ফ্লাইট সংকট, সরাসরি ও ট্রানজিটে স্থগিত ৮২ ফ্লাইট। ভোগান্তিতে ১৩ হাজার ৭১ যাত্রী

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

উত্তরার আজমপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ

উত্তরার আজমপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-নেপাল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৫:৩০ ৩৮ ভিউ
কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-নেপাল

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-নেপাল

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হতে পারে। এতে দুই দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, নেপালের বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিতে পারে। এতে নেপাল থেকে পর্যটকদের কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে এবং বাংলাদেশের পর্যটন খাত উপকৃত হতে পারে।

অন্যদিকে, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করে নেপালের পক্ষ। এ রুট চালু হলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি পর্যটক যাতায়াত বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।

সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন বিনিময় বাড়ানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-নেপাল
0:00 / 0:00
1x
🔒