তুরাগে ৬,১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১৮৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ১১:৩৮ ৩৪ ভিউ
তুরাগে ৬,১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১৮৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

 রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৬,১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১৮৯ ক্যান বিদেশি বিয়ার এবং ২.৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহা. মেহেদী হাসান ফয়সাল ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. মো. রিদয় মির্জা (২৯) ২. মো. রতন মিয়া (৩০) ৩. মোসা. কুহিনুর বেগম (৩৫) ৪. মোসা. স্বপ্নার বেগম (৩২)

অভিযানের বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, ১৪/১০/২০২৬ খ্রি. তারিখ রাত ২:১৫ ঘটিকার সময় তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে সাউদান অটোমোবাইলসের সামনে এই অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করা কালীন ১ থেকে ৪ নং আসামিকে হাতে-নাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:

  • বিয়ার: ১৮৯ ক্যান KUMPUL ULTRA Strong Beer (আনুমানিক মূল্য ৪৭,৫০০ টাকা)

  • ট্যাবলেট: ৬,১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট (আনুমানিক মূল্য ২,০৩,২০০ টাকা)

  • গাঁজা: ২.৫ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৭৫,০০০ টাকা)

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য ৩,৮১,৩০০ (তিন লাখ একাশি হাজার তিনশত) টাকা। ১৪/১০/২০২৬ খ্রি. তারিখ রাত ২:৪০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

আইনগত ব্যবস্থা: প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা তাঁদের সহযোগী পলাতক আসামি ‘আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতা’-এর নাম প্রকাশ করেন এবং তাঁরা পরস্পর যোগসাজে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ)/২৯(গ)/১৯(ক) ধারার নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

তুরাগে ৬,১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১৮৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
0:00 / 0:00
1x
🔒