সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৮:৩০ ১১ ভিউ
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রিজভী বলেন, সালাহউদ্দিন আহমেদ শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন জনসম্পৃক্ত রাজনীতিবিদ ছিলেন। গণতন্ত্র ও দলীয় আদর্শের প্রতি তার অবিচল আস্থা ছিল এবং তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, আজ রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে রিজভী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক
0:00 / 0:00
1x
🔒