গ্রিসের মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে বরখাস্তের পথে ট্রাম্প

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৮:৩০ ৬ ভিউ
গ্রিসের মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে বরখাস্তের পথে ট্রাম্প

গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের জেরে তাকে বরখাস্তের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এই ঘটনায় তারা সন্তুষ্ট নন।

ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে গিলফয়েলের বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও বিলাসবহুল জীবনযাপনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী গ্রিক ব্যবসায়ীদের অর্থায়নে ব্যক্তিগত বিমানে ভ্রমণসহ নানা সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গিলফয়েল প্রভাব খাটিয়ে তার ব্যক্তিগত ক্রেডিট কার্ডের এক লাখ ডলারের ঋণ মওকুফ করার জন্য এরিক ডিটার্সকে চাপ দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন ধনী ব্যবসায়ীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ও ভ্রমণের তথ্যপ্রমাণও সংবাদমাধ্যমটির হাতে এসেছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক বাগ্দত্তা গিলফয়েল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের পরিচিত মুখ। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপ সফরের সময় এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি তীব্র চাপের মুখে পড়েছেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

গ্রিসের মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে বরখাস্তের পথে ট্রাম্প
0:00 / 0:00
1x
🔒