ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এল নিনো পরিস্থিতির কবলে পড়েছে শ্রীলঙ্কা। এর প্রভাবে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি থমকে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অতিভারী বৃষ্টিপাত এবং পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী খরার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই বৈরী আবহাওয়া আর্থিক প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে ঋণের গুণগত মানের অবনতি ঘটার পাশাপাশি সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে থাকা দেশটির জন্য এটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ঘূর্ণিঝড় দিতওয়াহর কারণে শ্রীলঙ্কায় প্রায় ৪১০ কোটি ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং প্রায় ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ১৬০ কোটি ডলারের পুনরুদ্ধার কর্মসূচি হাতে নিয়েছে। সংকট কাটিয়ে উঠলেও এল নিনোর ঝুঁকি এখন দেশটির অর্থনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।








