বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) জন্য দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬-এর আওতায় আগে নির্ধারিত সময়সীমা ছিল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বৃদ্ধির তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো এখন ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে।
মন্ত্রণালয় জানায়, বিশ্বের নামী আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর অনুরোধ এবং তাদের সাথে আলোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করায় এই বিডিং রাউন্ডে বিদেশী কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।








