ফিজিতে চীনা হ্যাকারদের সাইবার হামলা, মার্কিন সতর্কতা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ১:০১ ৬ ভিউ
ফিজিতে চীনা হ্যাকারদের সাইবার হামলা, মার্কিন সতর্কতা

ফিজিতে অবস্থিত একটি আঞ্চলিক সংস্থার নেটওয়ার্কে চীন-সংশ্লিষ্ট হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশের সরকার ও টেলিযোগাযোগ নেটওয়ার্কও এমন হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, গত জুলাই ও আগস্টে রাজধানী সুভায় অবস্থিত একটি আঞ্চলিক সংস্থার নেটওয়ার্কে এই সাইবার হামলা চালানো হয়। চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা কয়েক দিন ধরে সংস্থাটির নেটওয়ার্কে প্রবেশাধিকার বজায় রেখেছিল। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত সংস্থাটির নাম প্রকাশ করা হয়নি।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক জোট প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম জানিয়েছে, তারা এই হামলার শিকার হয়নি। জোটটির এক মুখপাত্র জানান, তাদের সচিবালয় আক্রান্ত না হলেও আঞ্চলিক ডিজিটাল নিরাপত্তার সঙ্গে সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত থাকায় সাইবার সুরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

ফিজির পুলিশ ও যোগাযোগমন্ত্রী আইওয়ানে নাইভালুরা জানিয়েছেন, পুলিশ অভিযোগটি তদন্ত করে দেখছে এবং পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে তিনি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

গুগল রাজধানী সুভাকে কেন্দ্র করে সমুদ্রতলের কেব্ল নেটওয়ার্ক সম্প্রসারণ করায় ফিজি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কেন্দ্র হয়ে উঠছে। এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, গুয়ামের সামরিক ঘাঁটি, অস্ট্রেলিয়া ও ফরাসি পলিনেশিয়ার সংযোগ স্থাপিত হচ্ছে। ফলে তথ্যগত ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এর পাশাপাশি সম্প্রতি কিউটিএফওয়াই নামের একটি চীন-সমর্থিত হ্যাকার গোষ্ঠীর বিরুদ্ধে এফবিআইয়ের ব্যবস্থার কথা উল্লেখ করেছে দূতাবাস। গোষ্ঠীটি নাসা ও বিদ্যুৎ খাতকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। এ ছাড়া ফিজিতে এক চীনা কর্মীর বিরুদ্ধে মার্কিন দুর্নীতির অভিযোগের সপক্ষে প্রমাণ চেয়েছে ফিজি সরকার।

এসব অভিযোগের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ঘটনাটি সম্পর্কে বেইজিং অবগত নয়। তিনি বলেন, চীন সব ধরনের হ্যাকিংয়ের বিরোধিতা করে এবং সাইবার নিরাপত্তাকে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহারেরও বিরোধী বেইজিং।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ফিজিতে চীনা হ্যাকারদের সাইবার হামলা, মার্কিন সতর্কতা
0:00 / 0:00
1x
🔒