সাতক্ষীরায় জলাবদ্ধ জমিতে কোটি টাকার পানি ফল উৎপাদনের আশা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৭:০০ ৭ ভিউ
সাতক্ষীরায় জলাবদ্ধ জমিতে কোটি টাকার পানি ফল উৎপাদনের আশা

সাতক্ষীরার জলাবদ্ধ ও পতিত জমিতে চাষকৃত পানি ফল বা পানি সিংড়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খেতে বেশ সুস্বাদু ও কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। উৎপাদিত পানি ফল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে।

গতবছর জেলায় ১শ’ ৬৪ হেক্টর জমিতে এ ফলের চাষ হলেও এবার তা বেড়ে ২শ’ ৫০ হেক্টর জমিতে দাঁড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ১শ’ কোটি টাকার পানি ফল বেচা কেনা হবে বলে আশা করা হচ্ছে। দেবহাটা উপজেলার সখিপুর এলাকার চাষি মো. মুকুল সরদার ১০ বিঘা জমিতে পানি ফল চাষ করেছেন বলে জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ জানান, পানি ফল চাষের কারণে জলাবদ্ধ জমির সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। এর সাথে জড়িত কৃষি ও নারী শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে এবং পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থয়ে জেলাজুড়ে পানি ফলের চাষের পরিধি আরও বিস্তার লাভ করেছে।

সাতক্ষীরা জেলার সদর, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি এবং শ্যামনগর উপজেলার কৃষকরা জলাবদ্ধ এলাকায় এই চাষ করে লাভবান হচ্ছেন। বর্তমানে প্রতি কেজি পানি ফল ৪০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতেও কৃষকদের এই উদ্ভাবনী চাষ পদ্ধতি কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সাতক্ষীরায় জলাবদ্ধ জমিতে কোটি টাকার পানি ফল উৎপাদনের আশা
0:00 / 0:00
1x
🔒