স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৪:০০ ৬ ভিউ
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ৩২৬৬ টাকা। সংগৃহীত

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রূপার দাম কমায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের থেকে আলাদা ভ্যাট নেয়া যাবে না। স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে এবং নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা ও সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্র : ইউএনবি

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
0:00 / 0:00
1x
🔒