ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ১:০০ ৭ ভিউ
ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী

পোশাক খাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ১০ অক্টোবরছবি: প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের সরকারের আমলে ব্যাংকগুলো থেকে সব নিয়ে যাওয়া হয়েছে। এখন ব্যাংকগুলো ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে এবং এই পরিস্থিতির মধ্যেই নতুন করে শিল্পকারখানা চালু করার উদ্যোগ নিতে হবে। আজ শনিবার বিকেলে পোশাক খাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

দেশের বস্ত্র ও পোশাক খাতের সমস্যাগুলো তুলে ধরে রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ঋণপত্র বা এলসি খোলার জটিলতা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন এবং এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত বস্ত্র ও পোশাকশিল্প উল্লেখ করে তিনি জানান, এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ উত্তরণের কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে। আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে শিল্পকারখানার পরিবেশ ও অন্যান্য শর্ত পূরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তাদের জন্য অর্থের সংস্থান করা বড় চ্যালেঞ্জ। বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো দক্ষ ব্যক্তিদের দিয়ে পরিচালনা করলে লাভজনক করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এইবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ অন্যরা। দেশের বস্ত্র ও পোশাক খাতকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী
0:00 / 0:00
1x
🔒