দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ১০:৩০ ৮ ভিউ
দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ১৬টি নির্দেশনা জারি করা হয়েছে। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ রাখতে হবে এবং রাতে স্পিডবোট চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লঞ্চের মাঝপথে যাত্রী ওঠানামা বন্ধ এবং স্পিডবোট যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে বলা হয়েছে।

নৌদুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা এবং গুরুত্বপূর্ণ নদীবন্দরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। টার্মিনালে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি সদরঘাটে হকারদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফেরিঘাটে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে চালক ছাড়া যাত্রীদের গাড়ি থেকে নামার ব্যবস্থা করতে হবে।

যাত্রীদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য লঞ্চে চারটি হটলাইন নম্বর প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো- জাতীয় জরুরি সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস ১০২, বিআইডব্লিউটিএর যাত্রীসেবা ১৬১১৩ এবং কোস্ট গার্ড ১৬১১১। এছাড়া আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য ১০৯০ অথবা ৪১০২৫৭৩০ ও ৪১০২৫৭৩১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা
0:00 / 0:00
1x
🔒