রাশিয়ার ১,৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ’র কঠোর নিষেধাজ্ঞা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ১০:৩০ ৭ ভিউ
রাশিয়ার ১,৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ’র কঠোর নিষেধাজ্ঞা

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনের জেরে মস্কোর ওপর চাপ আরও বাড়াল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রায় ১ হাজার ৬০০টি রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে সংস্থাটি। ব্রাসেলস থেকে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

ইইউ’র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে এটিই নিষেধাজ্ঞার তালিকায় সবচেয়ে বড় সম্প্রসারণ। ইউরোপের এই পদক্ষেপ মস্কোর বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ।

নতুন করে তালিকাভুক্ত হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রাশিয়ার ১,৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ’র কঠোর নিষেধাজ্ঞা
0:00 / 0:00
1x
🔒