প্রশ্নফাঁস তদন্তে গঠিত কমিটি নিয়ে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ১০:৩০ ৭ ভিউ
প্রশ্নফাঁস তদন্তে গঠিত কমিটি নিয়ে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহফাইল ছবি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই কমিটি বাতিলের দাবি জানান।

আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা। পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে চাকরিপ্রত্যাশীরা রাজধানীতে বিক্ষোভ করলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে অভিযোগ করেন, যারা চুরির সঙ্গে জড়িত, তাদেরই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোর ও চোরের সর্দার—উভয়কেই আইনের আওতায় আনতে হবে এবং এই প্রহসনের কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

প্রশ্নফাঁস তদন্তে গঠিত কমিটি নিয়ে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ
0:00 / 0:00
1x
🔒