জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৮:০০ ৬ ভিউ
জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিশেষ গেস্ট লেকচারে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের অবদান অপরিসীম। তিনি দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা জানান, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত সুরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং এটি অর্থনৈতিক স্থায়িত্ব ও মানবিক নিরাপত্তার সাথে নিবিড়ভাবে যুক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অগ্রযাত্রায় শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন উপদেষ্টা। তিনি বলেন, স্বৈরাচার পতনে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনতে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই ঐতিহাসিক শক্তি জুগিয়েছিল।

অনুষ্ঠানের শেষে উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন। এর আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
0:00 / 0:00
1x
🔒