নেপালে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় দুই শতাধিক বাড়ি ও পাঁচটি সেতু ভেসে যাওয়ার পর এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। সোমবার থেকে তাদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
গোর্খা জেলার পাহাড়ি এলাকায় নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার দৃশ্য ভিডিওতে দেখা গেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও, রোববার ৯ জন বিদেশিসহ মোট ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে নিখোঁজ পাঁচজনের ব্যাপারে এখনো নতুন কোনো তথ্য মেলেনি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিধসের কারণে নদীর প্রবাহ আটকে বাঁধ তৈরি হয়েছিল এবং পরে তা ভেঙে প্রবল বেগে পানি নিচে নেমে আসে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।








