দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে সব ব্যাংক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৩:০০ ৭ ভিউ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে সব ব্যাংক

দুর্গাপূজায় ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকগুলোতে টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলবে।

এদিকে সরকারি ও সাপ্তাহিক ছুটির মধ্যেও সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু থাকবে। আমদানি-রপ্তানি সংক্রান্ত জরুরি প্রয়োজনে এসব শাখা স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ চালিয়ে যেতে পারবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে সব ব্যাংক
0:00 / 0:00
1x
🔒