অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকা চাইলেন মামুনুল হক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৩:০০ ৭ ভিউ
অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকা চাইলেন মামুনুল হক

মাওলানা মামুনুল হকফাইল ছবি: প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বৈঠকে রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। ওমরাহ যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান মাওলানা মামুনুল হক। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রভাবমুক্ত থেকে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।

অপরাধীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। বৈঠকে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকা চাইলেন মামুনুল হক
0:00 / 0:00
1x
🔒