ধারাবাহিক হুতি হামলার জেরে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনার সার্বিক প্রস্তুতি যাচাইয়ের জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কবে নাগাদ পুনরায় শুরু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।








