ডিএসইতে সূচক ও বেশিরভাগ শেয়ারদর কমেছে

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৬ | ১০:০০ ৯ ভিউ
ডিএসইতে সূচক ও বেশিরভাগ শেয়ারদর কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একইসাথে কমেছে প্রধান মূল্যসূচক। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইতে সোমবার (১২ অক্টোবর) ৩৮৫টি কোম্পানির ১৬ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স আগের তুলনায় ৪৬ দশমিক ১৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪০৪ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে দুই হাজার ৯৪ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক নয় দশমিক ৬২ পয়েন্ট কমে এক হাজার ৭০ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারদর বেড়েছে, ৩০৩টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো ইভিন্স টেক্সটাইল, বেক্সিমকো, সোনালী আঁশ, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং ও এমএল ডাইং।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ডিএসইতে সূচক ও বেশিরভাগ শেয়ারদর কমেছে
0:00 / 0:00
1x
🔒