নবজাতকের যত্নে এসিআই এনেছে নতুন ডায়াপার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৬ | ৬:৩০ ৮ ভিউ
নবজাতকের যত্নে এসিআই এনেছে নতুন ডায়াপার

‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ উন্মোচন অনুষ্ঠান। সংগৃহীত

জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নতুন টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের কথা মাথায় রেখে এই ডায়াপার তৈরি করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে একটি বিশেষ আম্বিলিক্যাল কর্ড কাট।

এই ডায়াপারটিতে প্রায় পাঁচ হাজার মাইক্রো চ্যানেল রয়েছে যা দ্রুত তরল শোষণে সাহায্য করে। ফলে শিশুর ত্বক সবসময় শুষ্ক থাকে। এছাড়া এর কটনের মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে আরামদায়ক অনুভূতি নিশ্চিত করে।

নতুন এই পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার খন্দকার ইশতিয়াক আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মেজানুর রহমান এবং ম্যানুফ্যাকচারিংয়ের জেনারেল ম্যানেজার দীপঙ্কর বিশ্বাসসহ অন্যান্য অতিথিরা।

টুইংকেল সবসময় ভোক্তাদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নতুন উদ্ভাবনের মাধ্যমে শিশুর আরাম নিশ্চিত করে আসছে। নতুন এই ডায়াপারের যাত্রা সেই ধারাবাহিকতারই অংশ, যা অভিভাবকদের জন্য নবজাতকের যত্ন আরও সহজ ও নিশ্চিন্ত করবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

নবজাতকের যত্নে এসিআই এনেছে নতুন ডায়াপার
0:00 / 0:00
1x
🔒