পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৬ | ৪:০০ ১১ ভিউ
পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

বাংলাদেশ নির্বাচন কমিশন

পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সামনে ভোটের তারিখগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপরের ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ভোট হবে আগামী ২৭ মে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকের পর নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের অসুবিধা থাকায় দিনক্ষণ পরিমার্জন করা হয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি
0:00 / 0:00
1x
🔒