স্বৈরাচার ও গুপ্তদের আঁতাত নিয়ে সতর্ক করলেন তারেক রহমান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৬ | ১১:০১ ৯ ভিউ
স্বৈরাচার ও গুপ্তদের আঁতাত নিয়ে সতর্ক করলেন তারেক রহমান

বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষেছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অচিরেই ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা জোটবদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি দলের এমপিদের এই পরিস্থিতির মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই সভায় ১৯৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

তারেক রহমান দলের নেতা-কর্মীদের ইতিবাচক ও পরিবর্তনশীল রাজনীতি চর্চার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি হামলা-মামলা বা জেল-জুলুমের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে সৃষ্ট মব পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দেন। এছাড়া নারী নির্যাতন ও চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ারও নির্দেশ দেন তিনি।

আসন্ন দুর্গাপূজায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার সংখ্যালঘু ভোটাররা বিএনপিকে সমর্থন দিয়েছেন, তাই তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে দলের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করে জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদকের বিস্তার এবং সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। জবাবে দলের জ্যেষ্ঠ নেতারা ও মন্ত্রীরা পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস দেন। সভায় গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ এবং এ জেড এম জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

স্বৈরাচার ও গুপ্তদের আঁতাত নিয়ে সতর্ক করলেন তারেক রহমান
0:00 / 0:00
1x
🔒