বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো টুরিজম প্রকল্প ‘সুখের খামার এগ্রো ভিলেজ, বগুড়া’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামে বাঁকাদিঘীর পাড় এলাকায় প্রকল্পের নির্ধারিত স্থানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মনিয়া খানম, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আব্দুল মালেক এবং উপজেলা কৃষি অফিসার মোছা: জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো: তাসদীখ হাবীব এবং ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রকল্পের সম্মানিত শেয়ারহোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুখের খামার এগ্রো ভিলেজ হলো বাংলাদেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো টুরিজম প্রজেক্ট যা শরীয়াহভিত্তিক মুশারাকা মডেলে পরিচালিত হচ্ছে। ২১টি দেশ ও ৪২টি জেলার এক হাজারের বেশি মানুষ প্রকল্পটির অংশীদার হয়েছেন এবং প্রত্যেক অংশীদারের নামে জমি রেজিস্ট্রেশন করে ২৫ জুলাই ২০২৬ ফাউন্ডার নাইট নামের এক অনুষ্ঠানে দলিল হস্তান্তর করা হয়।








