কার্যকর সংসদই গণতন্ত্রের পূর্ণতা নিশ্চিত করবে: জহির উদ্দিন স্বপন

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ১২:৩০ ১১ ভিউ
কার্যকর সংসদই গণতন্ত্রের পূর্ণতা নিশ্চিত করবে: জহির উদ্দিন স্বপন

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় অতিথিরা। জাতীয় প্রেসক্লাবে, ১০ অক্টোবরছবি: বাসস

শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে কার্যকর সংসদ গঠনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কেবল আন্দোলনের ইতিহাসচর্চায় সীমাবদ্ধ না থেকে আধুনিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক কর্মীদের মনোযোগী হতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণসভায় তিনি এ কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন আরও বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতি সচল রাখাই এখন রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গঠনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার আহ্বান জানান তিনি।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

কার্যকর সংসদই গণতন্ত্রের পূর্ণতা নিশ্চিত করবে: জহির উদ্দিন স্বপন
0:00 / 0:00
1x
🔒