উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬
৯:৪৪ পূর্বাহ্ণ
৪৪ ভিউ

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৯:৪৪ ৪৪ ভিউ
রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিত করা হয়েছে। সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিতের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদগামী ও রিয়াদ থেকে ঢাকাগামী নির্ধারিত ফ্লাইট দুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল করবে না। এ কারণে এসব ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইট দুটি পুনর্নির্ধারণ কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জরুরি সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিমান বিক্রয় অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেস বিজ্ঞপ্তি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ
0:00 / 0:00
1x
🔒