স্বর্ণের দামে বড় বৃদ্ধি: ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ৯:০০ ১১ ভিউ
স্বর্ণের দামে বড় বৃদ্ধি: ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বাজুসের নতুন এই মূল্যতালিকা শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

স্বর্ণের দামে বড় বৃদ্ধি: ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
0:00 / 0:00
1x
🔒