আজ ইতিহাস গড়ে ভারতের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ৪:০০ ১০ ভিউ
আজ ইতিহাস গড়ে ভারতের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

জাতীয় পর্যায়ে এটিই ভারত ও ব্রাজিলের প্রথম মুখোমুখি লড়াই। একই সঙ্গে ভারতের মাটিতেও এই প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম, আর ভারত রয়েছে ১৩৮তম স্থানে। ফলে ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এটিই ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের দল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে দুই দলের লড়াই। ভারত-ব্রাজিলের এই ম্যাচ বাংলাদেশে অনলাইনে দেখা যাবে সনি লিভে। আন্তর্জাতিক সম্প্রচারের তালিকায় বাংলাদেশে সনি লিভের পাশাপাশি সনি টেন ২, সনি টেন ৩ ও সনি টেন ৪-এর নামও রয়েছে। ভারতে ম্যাচটি সনি স্পোর্টস নেটওয়ার্ক ও সনি লিভে সরাসরি সম্প্রচার করা হবে। ব্রাজিলের সম্ভাব্য একাদশে রয়েছেন পেদ্রো মরিসকো, মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস, আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক। ভারতের সম্ভাব্য স্কোয়াডে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু, অভিষেক সিং, বিজয় ভার্গেস, আনোয়ার আলী, আকাশ মিশ্র, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নাওরেম মহেশ/লালেংমাওইয়া ছাংতে ও মনবীর সিং। ভারতের ২৬ সদস্যের স্কোয়াডে গুরপ্রীত সিং সান্ধু, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। অন্যদিকে ব্রাজিলের স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মার্তিনেল্লি, ব্রুনো গিমারায়েস ও মারকিনিওসের মতো বিশ্ব ফুটবলের পরিচিত মুখ।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

আজ ইতিহাস গড়ে ভারতের মুখোমুখি হচ্ছে ব্রাজিল
0:00 / 0:00
1x
🔒