বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১১:৩২ ১৪ ভিউ
বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ

সংসদ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ৮ অক্টোবরছবি: সংসদ সচিবালয়

প্রবাসী কর্মীরা যেন বিমানবন্দরে কোনো রকম অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজর রাখার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী রয়েছেন এবং এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয় এবং অনিয়ম ও দুর্নীতি রোধে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করতে বলা হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্তমানের ২৩টি আন্তর্জাতিক গন্তব্যের বাইরে ভবিষ্যতে আরও ছয়টি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই পরিকল্পনার কথা জানানো হয়। বর্তমানে বিমানের বহরে নিজস্ব ১৯টিসহ মোট ২১টি উড়োজাহাজ রয়েছে এবং ১৫ দেশের ২৩টি গন্তব্যে তাদের ফ্লাইট চলাচল করছে।

বিমানের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক রুটে মালে, কুনমিং, সিডনি, জাকার্তা, সিউল এবং উহানে সেবা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বাহরাইনে পুনরায় ফ্লাইট চালু এবং বেবিচক ক্যাটাগরি-১-এ উন্নীত হওয়া সাপেক্ষে নিউইয়র্কে ফ্লাইট চালুর কার্যক্রম অব্যাহত রয়েছে। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ
0:00 / 0:00
1x
🔒