রোনালদোর ক্যাম্প ত্যাগের ধাক্কা: পর্তুগাল হারাল ৫ লাখ অনুসারী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১১:০০ ১৪ ভিউ
রোনালদোর ক্যাম্প ত্যাগের ধাক্কা: পর্তুগাল হারাল ৫ লাখ অনুসারী

জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর আকস্মিক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর বড় ধরনের প্রভাব পড়েছে। রোনালদো ক্যাম্প ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র এক দিনের মধ্যেই পর্তুগাল জাতীয় ফুটবল দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ৫ লাখের বেশি অনুসারী হারিয়েছে।

নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে রোনালদোকে মাঠে না নামানো নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়। কোচ হোর্হে জেসুস তাকে ৩০ মিনিট খেলানোর কথা বললেও শেষ পর্যন্ত মাঠে নামাননি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের সাথে দেখা করলেও রোনালদো সরাসরি লকার রুমে চলে যান।

পরিস্থিতি সামাল দিতে কোচ জেসুস ও ফেডারেশন সভাপতি পাওলো প্রোয়েনসার সাথে বৈঠক করেন রোনালদো। তবে সংবাদ সম্মেলনে জেসুস স্পষ্ট জানান, জাতীয় দলে নিয়ম সবার জন্য সমান এবং কোনো খেলোয়াড়ের মর্যাদা মাঠের সিদ্ধান্তে বাড়তি সুবিধা দেবে না। এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ক্যাম্প ছাড়েন রোনালদো।

রোনালদোর বিদায়ের আগে পর্তুগালের ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার। তার চলে যাওয়ার ১৮ ঘণ্টার মধ্যে ৫ লাখ ৪৬ হাজারের বেশি অনুসারী কমে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অনুসারীর সংখ্যা দাঁড়ায় প্রায় ২ কোটি ৪৪ লাখে।

রোনালদোর এক সমর্থক এই ঘটনাকে ‘ডিজিটাল বয়কট’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ভক্তরা পর্তুগালকে নয় বরং ক্রিস্টিয়ানো রোনালদোকেই অনুসরণ করতেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এমন আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রোনালদোর ক্যাম্প ত্যাগের ধাক্কা: পর্তুগাল হারাল ৫ লাখ অনুসারী
0:00 / 0:00
1x
🔒